Wednesday, October 2, 2013

দ্রুত সিদ্ধান্ত কিভাবে নেবেন




অফিসে ওঠার সিঁড়িটা বড় অদ্ভুত।যত ওপরের দিকে উঠবেন,দেখবেন,ওঠার ধাপগুলো তত জটিল হতে শুরু করেছে আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ও তত কম পাবেন জটিল সিদ্ধান্ত গ্রহণের দ্রুততম উপায় খুঁজে পাওয়ার সহজ ১০টি পরামর্শ রইল।


০১/ ভবিষৎকে আগেই অনুমান করুণ
আপনি জানেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ নয় । কিন্ত একই সংঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়া কাজটি কি আরো জটিল নয়?জটিলতার পেছনে বড় কারণ হচ্ছে, সিদ্ধান্তটি সঠিক না ভূল সেটা কেবল ঘঠনা ঘটার পরই জানা যায় ।সুতারাং ভবিষৎকে আগে অনুমান করতে পারার ক্ষমতাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে কার্যকর কৌশল ।
০২/যা দেখছেন তা বিশ্লেষণ করার র্চচা করুণ
 ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা র্দীঘ অভিজ্ঞতা আর পর্যবেক্ষণের বিশ্লেষণী ক্ষমতার ওপর নির্ভর করে ।আপনি যা দেখেছেন, শুনছেন এবং এ থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে যা অনুমান করতে পারছেন , তা কতটা সঠিক হলো এর ওপরই নির্ভর করে আপনার সাফল্য ।
০৩/পর্যবেক্ষণক্ষমতা বাড়ান
যা কিছু দেখছেন ,শুনছেন আরো মনোযোগ দিয়ে, ধ্যানমগ্ন হয়ে দেখুন, শুনন । একটি ছোট্ট ঘঠনা নিয়ে চর্চা করুণ ।চেষ্টা করুণ ,কতটা ব্যাপক ও পুংঙ্খভাবে সেটাকে বর্ণনা করা যায় । ছোট ছোট খঁটিনাটি বিষয়ও যাতে না এড়ায় ।
০৪/ আপনার পর্যবেক্ষণ আর বিশ্লেষণের এই চর্চাকে চালু রাখুন
শুধু পর্যবেক্ষণই নয় বিশ্লেষণক্ষমতাও বাড়ান । চর্চা করার অনেক উপাই আছে । উদাহরণ হিসাবে , শার্লক হোমস বা গোয়েন্দা গল্প  পড়ুন ।দেখুন ছোট্ট বিষয় বিশ্লেষণের ক্ষমতা ব্যবহার করে কতটা সঠিকভাবে অনুমান করা সম্ভব । এবং তার ফলে কতগুলো সমস্যা সমাধান করা যায় চর্চার এমন আরো অনেক মাধ্যম আছে ।
০৪/সঠিক কাজে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করুণ
আপনার কাছে ব্যাখ্যা না থাকলে পৃথিবীর কোনো বাক্যেই চিরন্তন সত্য বলে মেনে নেবেন না । একই সংঙ্গে যা চিরন্তন সত্য বলে প্রমানিত (একান্ত প্রয়োজন না পড়লে) তাকে মিথ্যা কিংবা দ্বিতীয়বার প্রমাণ  করার জন্য সময় নষ্ট করবেন না ।
০৬/ ভাবনা শৃঙ্খলা আনতে উপযুক্ত পাঠাভ্যাস
দ্রুত সিদ্ধান্ত গ্র্হণে চাই ভাবনা শৃঙ্খলা । আমরা বলি বিপদে মাথা ঠাণ্ডা রাখা দরকার । স্থিরভাবে হবে, মাথা গরম করা চলবে না ।মানে ভাবনার সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে ।ভাবনা সঠিক পদ্ধতি কি ? পৃথিবীর বিখ্যাত বিখ্যাত চিন্তাবিদ আর মস্তিষ্ক বিশ্লেষকরাও এর কিনারা করতে পারেননি । তবে ব্যবস্থাপনার জগতে টনি বুজান এডোয়ার্ড ডি ব্রুনো , মাইকেল মিচালকো বেটি এডোয়ার্ডের মতো লেখক-গবেষক একটা চলনসই উপাই বের করেছেন, যার মূলকথা হচ্ছে, কোনো কিছুই অলৌকিক নয় । চর্চা করেল আপনিও চিন্তা পদ্ধতি নিয়ন্ত্রণ করার মাধ্যেমে লক্ষ্য অর্জন করতে পারবেন ।সময় করে তাদের লেখাগুলো পড়ুন । বাংলাদেশের অফিস সংষ্কতির প্রেক্ষাপটে হুবহু কাজে না লাগলেও পদ্ধতিগত দিক থেকে অনেক উপকৃত হবেন ।
০৭/ সঠিক তথ্য-উপাত্ত আর সময় জ্ঞান সম্পন্ন হোন
যে বিষয় নিয়ে ভাবা দরকার তার সব তথ্য-উপাত্ত এক জাগায় আনুন । এবার তথ্যগুলো সাজান । তারপর সিদ্ধান্ত গ্রহণের জন্য যে প্রশ্নগুলোর উত্তর আপনার জানা দরকার তার তালিকা তৈরি করুণ ।এবার প্রশ্নগুলোর উত্তর আপনার সাজানো তথ্যগুলোর মধ্য থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে খঁজে পাওয়া যায় কি না দেখুন । এই বিশ্নেসণ শেষে সম্ভাব্য সিদ্ধান্তের তালিকা করুণ । তারপর সিদ্ধান্তগুলোর মধ্য থেকে সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্তটি দ্রূত বাছাই করুণ।
০৮/দাবা খেলতে না জানলে আজই শিখুন
আরেকটি সহজ পদ্ধতি আছে, যা আপনার ভাবনাকে আরো সুশৃঙ্খল করবে ।পদ্ধতিটি ঠিক দাবা খেলার মতো ।চেক হওয়ার পর বাঁচার পথ খোঁজার মতো।যে বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সে বিষয় যত সম্ভব তথ্য সংগ্রহ করুণ । অর্থাৎ আপনার কী কী শক্তি আছে এই শক্তিগুলো ব্যবহারের সুযোগগুলো কী কী কোন কখন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে ইত্যাদি ।এবার সম্ভব্য সিদ্ধান্তগুলো একে একে লিখুন । প্রতিটি সিদ্ধান্তের ইতিবাচক ও নেচিবাচক উভয় ফলাফলই পার্শ্বপ্রতিক্রিয়াসহ লিখুন ।তার পর প্রতিপক্ষের আচরণের সাপেক্ষে আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবচেয়ে জোরালো সিদ্ধান্তটি গ্রহণ করুণ ।
০৯/যৌথ পদ্ধতি
এই পদ্ধতিতে নিজে সিদ্ধান্ত নেবেন না । কেবল সিদ্ধান্তের তালিকা তৈরি করবেন । তারপর আপনার জানা মতে সবচেয়ে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসবেন ।তাদের ইতিবাচক, নেতিবাচক, সব রকম পরামর্শ নিন । তারপর সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নেবেন ।
১০ / সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করুন
যেহেতু সিদ্ধান্ত সঠিক ছিল, নাকি ভুল ছিল সেটা অনেক ক্ষেত্রে ফলাফলের ওপর নির্ভর করে, সেহেতু সিদ্ধান্ত বাস্তবায়ন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ । একটি সঠিক সিদ্ধান্ত  বাস্তবায়নের ব্যর্থতার কারণে ভূল সিদ্ধান্তের দায়ভার নিয়ে কলঙ্কিত হতে পারে । ফলে যিনি সিদ্ধান্ত নিচ্ছেন, তার আরেকটি বড় দায়িত্ব থেকে যায় সিদ্ধান্তের  বাস্তবায়ন তদারক করার।

No comments:

Post a Comment