Friday, September 22, 2017

সম্পর্ক ভেঙে যাবার পরে যে কাজগুলো করা উচিৎ আপনার

ভালোবাসার সম্পর্কটা যখন হুট করেই ভেঙে যায়, তখন একজন মানুষের সাজানো গোছানো সমস্ত পৃথিবীটাই যেন একেবারে ধ্বংস হয়ে যায় নিমিষেই।সকল কিছু ছাপিয়ে তখন শুধুই পুরনো স্মৃতি এবং পুরনো সময়গুলোর কথাই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে অনবরত। নিজের কাছে নিজেকেই তখন খুব বিরক্তিকর মনে হতে থাকে। একই সাথে আশেপাশের কাউকে, কারোর কোন কথাকেও যেন আর সহ্য হয় না মোটেও।
কিন্তু এইভাবে একা পড়ে থাকলে জীবন তো আর থেমে থাকবে না। আপনার এই সকল মানসিক কষ্ট নিয়েই আপনাকে উঠে দাঁড়াতে হবে নতুন কর। অন্য কারোর জন্যে নয়, আপনার নিজের জন্যেই!
একটা সম্পর্ক ভেঙে যাবার পর অনেকেই অনেক কিছু বলবে, অনেক উপদেশ দেবে, অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে আপনাকে। তবে আপনার জন্য, আপনার ভবিষ্যৎ এর জন্য অত্যন্ত উপকারী কিছু কথা বলা হয়েছে এই ফিচারে।
১/ নিজের প্রতি যত্নশীল হোন
সদ্য ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে আপনি প্রচুর মানসিক কষ্টর মধ্য দিয়ে যাবেন।

Thursday, October 1, 2015

১ নভেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু

এসএমএসের মাধ্যমে গ্রাহকদের সিম নিবন্ধনের আপডেট তথ্য জানাবে মোবাইল অপারেটরগুলো। ১ নভেম্বর থেকে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু করা হবে। গুলশানে মোবাইল অপারেটরদের সংগঠন এমটবের নিজ কার্যালয়ে আজ বুধবার সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির মহাসচিব টি আই এম নূরুল কবির। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিম নিবন্ধন কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। যতক্ষণ পর্যন্ত এক্টিভ সব সিম নিবন্ধনের আওতায় না আসছে ততক্ষণ পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। এখনই অনিবন্ধিত সিম বন্ধ হচ্ছে না। সব কার্যক্রম শেষ করার পরও যদি কোনো গ্রাহকের সিম অনিবন্ধিত থাকে তাহলে ওই সিম বন্ধ করা হবে।

নূরুল কবির জানান, অনিবন্ধিত সিম বা রিম কার্ড নিবন্ধনের আওতায় আনতে ১ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিকভাবে নিজ নিজ আউটলেট থেকে গ্রাহকদের এই সেবা দেবে মোবাইল

Sunday, December 29, 2013

সক্রেটিস এবং সব জানার বিপদ

 

সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এখন একমাত্র আসমানি হস্তপে ছাড়া আর কেউই টলাতে পারবে না। এথেন্স আদালতে সক্রেটিসের শেষ বক্তব্য নিয়ে প্লেটোর লেখা ‘অ্যাপোলজি’ বইটি অনেকেরই পড়া। সেই সূত্রেই লেখাটি। 
সক্রেটিসের চেয়ে জ্ঞানী কেউ নেই, গ্রিক দেবতা অ্যাপোলোর এমন বক্তব্যের পর, দেবতাকে ভুল প্রমাণ করতে প্রথমেই বেছে নিলেন একজন জ্ঞানী রাজনীতিবিদ। এরপর সক্রেটিস বললেন সেই কথাটি, ‘এবার আমি জানি, আমিই জ্ঞানী, কারণ আমি অন্তত একটি কথা জানি যে, আমি আসলেই কিছু জানি না। আর ওই রাজনীতিবিদ মনে করেন সব জানেন, কিন্তু তিনি জানেন না যে, আসলেই তিনি কিছু জানেন না।’ জ্ঞানের ফেরিওয়ালাদের জন্য

Saturday, December 28, 2013

ঢাকার পথে কুমিল্লার নেতাকর্মীরা


http://www.bdlive24.com/uploads/news/full_1912878280_1388189003.jpg
২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখী মার্চ-ফর ডেমোক্রেসিতে যোগদান করতে ঢাকার পথে রয়েছে কুমিল্লা ১৮ দলের হাজার হাজার নেতাকর্মী।

এ ব্যাপারে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, কর্মসূচিতে যোগদান করতে দক্ষিণ জেলা বিএনপির ৯টি উপজেলা ও ৬টি পৌর সভা থেকে কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে। প্রশাসনিক বাধার আশঙ্কায় বিচ্ছিন্নভাবে শুক্রবার থেকে ঢাকায় যাওয়া শুরু করেছে নেতাকর্মীরা। অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকেও এব্যাপারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।




Wednesday, October 2, 2013

দ্রুত সিদ্ধান্ত কিভাবে নেবেন




অফিসে ওঠার সিঁড়িটা বড় অদ্ভুত।যত ওপরের দিকে উঠবেন,দেখবেন,ওঠার ধাপগুলো তত জটিল হতে শুরু করেছে আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ও তত কম পাবেন জটিল সিদ্ধান্ত গ্রহণের দ্রুততম উপায় খুঁজে পাওয়ার সহজ ১০টি পরামর্শ রইল।