এ ব্যাপারে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, কর্মসূচিতে যোগদান করতে দক্ষিণ জেলা বিএনপির ৯টি উপজেলা ও ৬টি পৌর সভা থেকে কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে। প্রশাসনিক বাধার আশঙ্কায় বিচ্ছিন্নভাবে শুক্রবার থেকে ঢাকায় যাওয়া শুরু করেছে নেতাকর্মীরা। অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকেও এব্যাপারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
মহানগর জামায়াতের সেক্রেটারি আমিনুল হক জানান, মার্চ-ফর ডেমোক্রেসি কর্মসূচি সফল করতে মহানগর জামায়াত ও সকল সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে কমপক্ষে ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে।
No comments:
Post a Comment